দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। শনিবার ইরানি সংবাদমাধ্যম সাবেরিন নিউজ এ তথ্য জানিয়েছে।
সংঘাত নিরসনে চলমান আলোচনার পুরো প্রক্রিয়ায় গালিবাফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিনিধি দলে আরও রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এবং তেল ও ব্যাংকিং খাতের কয়েকজন শীর্ষ কর্মকর্তা।
সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় এই বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা ও চলমান সংঘাত নিরসনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সূত্র: সিএনএন
এমএস/